গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মনোনয়ন জমা ঘরের মেয়ে মমতার

    মনোনয়ন জমা ঘরের মেয়ে মমতার

    0
    15
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    বাড়ি থেকে বেরিয়ে কর্মী সমর্থকদের নিয়ে হেঁটেই সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা।

    রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা কর্মী সমর্থকদের মধ্যদিয়ে যাওয়ার সময়ে হাত নেড়ে এগিয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী। মনোনয়ন ঘিরে কালীঘাটে সকাল থেকেই উৎসবের মেজাজ। রাস্তার দু’ধারে কাতারে কাতারে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমান। এরপর ঠিক সকাল পৌনে ১১টা বাজতেই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে সার্ভে বিল্ডিংয়ের দিকে হাঁটতে শুরু করেন। ছিল না কোনও গাড়ি, তাঁর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম এবং তাঁর বিধানসভা এলাকার কাউন্সিলররা। ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে উচ্ছ্বাস ধরা পড়ে অনুরাগীদের মধ্যে। রাস্তার দু’ধারে মানুষের দিকে হাত নেড়ে পাল্টা অভিভাবদন জানিয়েছেন তিনি। তখন মিছিল থেকে উঠেছে জয় বাংলা স্লোগান। সবার উদ্দেশে বলেছেন ৩৬৫ দিন ভবানীপুরে থাকেন। তাঁর ধর্ম কর্ম আন্দোলন সবকিছুইই ভবানীপুরকে ঘিরে।

    ছোট্টবেলা থেকেই এখানেই আছেন, এখানেই থাকেন। এখান থেকেই সবকিছু। ও বানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলেছেন।