
ভোটে ভরাডুবির পর দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে কবিতা লিখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজিতে লেখা ওই কবিতার নাম দিয়েছেন ব্রেড অর্থাৎ সাহসী।
কবিতার পরতে পরতে ফের নতুন করে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে। তিনি লিখেছেন এমন আত্মবিশ্বাসী হউ যাতে কেউ ছুঁতে না পারে। আরও সাহসী এবং শক্তিশালী হতে বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেছেন কাপুরুষরা চিরকারই কাপুরুষ। কিন্তু শক্তিশালী মানুষ যে কোনও পরিস্থিতিতে টিকে থাকতে পারে। সর্বদা হাসিমুখে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে পারে।
তিনি আরও লিখেছেন মুখে হাসিই মানসিক শক্তি, যখন কেউ জন্মায় তখন সে একাই পৃথিবীতে আসে, মারা গেলে একাই যেতে হবে। কিন্তু একটা মানুষের ভাল কাজ চিরকার মানুষ মনে রাখে। হতাশ না হয়ে আত্মবিশ্বাসী হতে বলেছেন।








