ফাঁসির সাজা না হওয়ায় দায়ী মমতার পুলিশ: শুভেন্দু

0
124
ছবি সৌজন্যে : নিজস্ব

হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুনের মামলায় ১৩ দোষীর যাবজ্জীবন সাজায় খুশি নয় পরিবার। তারা উচ্চ আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রায় ঘোষণার পরেই সাংবাদিক বৈঠকে হরগোবিন্দ দাসের স্ত্রীকে পাশে বসিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফাঁসির সাজা না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন। তাঁর দাবি পুলিশের সিট চার্জশিটে ১৩ জনকে সমান দোষী দেখিয়েছে। যাতে ফাঁসির সাজা না হয়।

শুভেন্দু অধিকারীর দাবি ইতিমধ্যেই বহু আইনজীবী এই পরিবারের হয়ে আইনি লড়াইয়ে আগ্রহী দেখিয়েছেন। বিজেপিও জঙ্গিপুর আদালতের রায়কে স্বাগত জানাতে পারছে না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।