
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন। আর জি কর-কাণ্ডে বিস্ফোরক প্রশ্ন তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।
আরজি কর-কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছেন তিনি। একই দিনে কলকাতায় এসে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেছেন, মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন।নিজের বিরুদ্ধে। আর জি করে যা ঘটেছে তা কি একজনের কাজ।ওই চিকিৎসক যখন চিকিৎকার করছিলেন, তখন কেউ শুনতে পাননি। সেই ব্যক্তি যে এত জঘন্য অপরাধের পরেও হাসপাতালের একই তলায় সংস্কারের কাজ করেছে। যে পুলিশ অফিসার ওই মহিলা চিকিৎসকের বাবা-মাকে প্রথমে ঘটনাটিতে আত্মহত্যা বলেছিলেন, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে।স্মৃতি ইরানি আরও প্রশ্ন তুলেছেন, একদল দুষ্কৃতী রাজ্যে আছে কিন্তু পুলিশ তা জানে না। এটা কীভাবে সম্ভব। এটা কিভাবে সম্ভব যে তারা হাসপাতালে ঢুকে ভাঙচুর করেছে।








