
ভোটপ্রচারে ৪ঠা মে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর নির্বাচনে ভরাডুবির পর ৯মে যেদিন রাজ্যে প্রথমবারের মত বিজেপি সরকার শপথ নেবে সেদিন তৃণমূল কার্যালয়ে বাজবে রবীন্দ্র সঙ্গীত।
জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে নেত্রীর বাড়িতে রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখবেন, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এদিকে, ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের আদালতে যাওয়ার বিষয়ে আস্বস্ত করছেন। একইসঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে যেখানে পুলিশ অভিযোগ নিচ্ছেনা সেখানে অনলাইনে অভিযোগ জানানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপোর অনেক প্রশংসা করেছেন।
বলেছেন, অভিষেক অনেক হার্ড ওয়ার্ক করেছেন। এরপরেই তৃণমূলের নব নির্বাচিত বিধায়করা উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন অভিষেককে।







