
বিতর্কের মাঝে এবার কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা কুলকার্নি। এক ভিডিও বার্তায় মমতানন্দ গিরি ওরফে মমতা কুলকার্নি-কে করজোড়ে বলতে শোনা গিয়েছে, কিন্নড় আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিয়েছেন।
২৫ বছর থেকেই তিনি যেমন সাধনা করতেন সন্ন্যাসিনী হয়ে, তেমনই থাকবেন। জানা গিয়েছে, সদ্য সন্ন্যাস নেওয়া মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর পদ দেওয়ায় কিন্নড় আখড়ার সংস্থাপক ঋষি অজয় দাস এবং আখড়ার আরেক মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর মধ্যে ঘোর দ্বন্দ্ব বাঁধে। সেই আবহেই শোনা যায়, দশ কোটি টাকার বিনিময়ে নাকি মহামণ্ডলেশ্বর পদ কিনেছিলেন মমতা কুলকার্নি। যদিও সেই অভিযোগ নস্যাৎ করে দিয়ে মমতানন্দ গিরি দাবি করেছিলেন যে, তাঁর কাছে দশ কোটি টাকা তো দূরঅস্ত, ১ কোটি টাকাও নেই। এমনকী গুরুদক্ষিণা স্বরূপ যে ২ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন, সেটাও ধার করে। ২৪ জানুয়ারি মহাকুম্ভে যোগ দিয়ে সন্ন্যাস সফর শুরু করেছিলেন মমতা কুলকার্নি।
এরপরই দুগ্ধ অভিষেকের মাধ্যমে কিন্নড় আখড়ার মহামণ্ডলেশ্বর পদে তাঁকে বসান লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী।তবে বলিউডের একসময়কার এই অভিনেত্রীর মহামণ্ডলেশ্বর পদপ্রাপ্তি নিয়ে আপত্তি করেন অনেক সাধুসন্তই।
