মমতার ভ্রাতৃবধূ-স্বরূপের স্ত্রী শুভেন্দুর পাশে, ডাকলেন ববি-মালাকে

0
22
ছবি সৌজন্যে : সংগৃহীত
নিজের দল তৃণমূল কংগ্রেসের নাম ভুলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। একইভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে থাকার জন্য ছোটাছুটি করতে দেখা গেল স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসকে।
অন্যদিকে, কলকাতা পুরসভার অনুষ্ঠানে মঞ্চে প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিম ও মালা রায়কে ডেকে নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে নাটকীয় চিত্র দেখা গেল সোমবারই। তাঁকে ঘিরে তৃণমূল কাউন্সিলর ও দলের একাধিক নেতার বিশেষ তৎপরতা ঘিরে শুরু হয়েছে আলোচনা।সোমবার মুখ্যমন্ত্রীর আগমনের নির্ধারিত সময়ের কিছু আগেই কলকাতা পুরসভার প্রধান প্রবেশদ্বারের সামনে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, দেবাশিস কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়েরা। পুরসভায় প্রবেশ করার সময় শুভেন্দু অধিকারী-কে দেখে প্রথমেই এগিয়ে আসেন মমতার ভাইয়ের স্ত্রী কাজরী। হাসিমুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাঁকে। একই সময়ে উপস্থিত জুঁই বিশ্বাস মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন। অন্যদিকে, দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় ছিলেন দেবাশিস কুমার। পরে তিনি ইশারায় মুখ্যমন্ত্রীকে ফোনে যোগাযোগ করার কথাও জানান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এর পর অনুষ্ঠানের মঞ্চের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। সেই সময় পথের একপাশে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখে তিনি হাসিমুখে শুভেচ্ছা জানান। তবে শুভেন্দু কোনও প্রতিক্রিয়া না দিয়ে সোজা মঞ্চের দিকে এগিয়ে যান।
আর সবাই যখন পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে ব্যস্ত, ঠিক তখনই শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু যেই চেয়ারে বসতেন কলকাতার মেয়র থাকাকালীন সেই জায়গায়। আর সেখানে গিয়েই চেয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি পাশাপাশি চেয়ারের পা ধরে সাষ্টাঙ্গে প্রণাম সেরেছেন মুখ্যমন্ত্রী।