
চক্রান্ত করে পশ্চিমবঙ্গ রাজ্যটাকেই উঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। পুরুলিয়ার রঘুনাথপুরের সভা থেকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নাম না করে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রের দুই শয়তান কলকাটি নাড়ছেন। বাংলাকে টার্গেট করেছে রাজ্যটাকে শেষ করে দেওয়ার জন্য। তাঁর কথায় তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁর সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি ক্ষমতায় এলে কে কি খাবে, কে কি পরবে ঠিক করে দেবে। বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেবে।
