নিউইয়র্কের পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ মামদানির 

0
101
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
২০২৬ সালকে বরণ করতে যখন হাজার হাজার নিউইয়র্কবাসী টাইমস স্কয়ারে ভিড় জমাবেন, ঠিক তার আগে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, তিনি ৩১ ডিসেম্বর মধ্যরাতে পরিত্যক্ত এক সাবওয়ে স্টেশনে শপথ নেবেন। ওই স্টেশন আমেরিকার গিল্ডেড এজ বা সমৃদ্ধির যুগে তৈরি করা হয়েছিল।
৩৪ বছর বয়সী জোহরান নববর্ষের আগের রাতে নিউইয়র্কের সিটি হলের নিচে অবস্থিত এ পরিত্যক্ত স্টেশনে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। বর্তমানে এ স্টেশন লোকাল ৫ নম্বর ট্রেনের ঘোরার পথ হিসেবে ব্যবহৃত হয়। এ ব্যতিক্রমী জায়গা বেছে নেওয়ার কারণ হিসেবে মামদানি বলেছেন, এটি প্রতীকীভাবে একটি নতুন যুগের সূচনা–কে জাগিয়ে তুলছে। সেই উচ্চাকাঙ্ক্ষা যেন কেবল অতীতের স্মৃতি হয়ে বা সিটি হলের সুড়ঙ্গের নিচে আটকা পড়ে না থাকে, সে জন্য এ আয়োজন।
 জোহরান আরও যোগ করেন, নতুন সুযোগের এ যুগে লাখ লাখ নিউইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি ধন্য এবং শহরের এ মহান ঐতিহ্যকে এগিয়ে নিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন।