সন্ন্যাস নেওয়ার সময় কাঁদলেন মমতা 

0
119
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

বলিউডের একসময়কার অভিনেত্রী মমতা কুলকার্নি সাংসারিক মায়া বিসর্জন দিয়ে সন্ন্যাসিনী হয়েছেন। জীবনের এই নতুন অধ্যায় শুরু করে আবেগপ্রবণ সলমন-শাহরুখের একসময়কার অভিনেত্রী।

 

সন্ন্যাস গ্রহণের রেওয়াজ পালনের সময়ে তাঁর চোখ ছাপিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়েছে। পিণ্ডদানের পর কিন্নর আখড়ায় যখন মমতার সন্ন্যাস অভিষেক চলছিল, তখন কেঁদে ফেলেছেন মমতা কুলকার্নি। আর সেই ক্যামেরাবন্দি দৃশ্য নিজেই শেয়ার করেছেন। যা কিনা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।এর আগে কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেছেন মমতা কুলকার্নি। তাঁর হাত ধরেই শুরু করেছেন জীবনের আধ্যাত্মিক ইনিংস।সন্ন্যাস নেওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গিয়েছে বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। তাঁর নতুন নামকরণ করা হয়েছে,শ্রী মমতানন্দ গিরি। এদিকে ২৫ বছর ভারতে ছিলেন না মমতা। সম্প্রতি দেশে ফিরেছেন। আর তার পরই প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে যোগ দিয়ে সন্ন্যাস নিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বলিপাড়ার প্রাক্তন অভিনেত্রীর এমন আচমকা সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছেন অনেকে। এপ্রসঙ্গে প্রয়াগরাজে শ্রী মমতানন্দ গিরি জানিয়েছেন, শুনেছেন তাঁর এই সিদ্ধান্তে নাকি বেশ কজন সাধু-সন্তরা রেগে গিয়েছেন। অনেকে হয়তো চেয়েছিলেন যে তিনি আবার বলিউডে যোগ দিন। তবে মহাকাল, মা কালীর ইচ্ছের বিরুদ্ধে তো কিছুই হয় না। ওঁরাই পরমব্রহ্ম। ঈশ্বরের নির্দেশেই সন্ন্যাস গ্রহণ করেছেন।একইসঙ্গে মমতানন্দ ওরফে মমতা কুলকার্নি জানিয়েছেন, ২০০০ সাল থেকে তিনি আধ্যাত্মিক পথে মন দিয়েছেন।

 

গত ২৩ বছরে তাঁর সাধনা আরও কঠিন হয়েছে। আর সেটার ভিত্তিতেই তাঁকে এবার কিন্নর আখড়ার মন্ডলেশ্বর উপাধি দেওয়া হল।