গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home South 24 Pgs নাবালিকাকে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতন, নরেন্দ্রপুরে গ্রেফতার যুবক

    নাবালিকাকে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতন, নরেন্দ্রপুরে গ্রেফতার যুবক

    0
    127
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগে নরেন্দ্রপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    নির্যাতিতার পরিবারের অভিযোগ অভিযুক্ত যুবক তাঁদের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর ভয় দেখিয়ে তার ওপর দীর্ঘদিন ধরে কিশোরীরর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরিবারের আরও দাবি ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

    পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আকাশ হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযুক্ত আকাশ হালদারের দাবি তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।