মহেশতলায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে ‘খুন’ 

0
273
ছবি সৌজন্যে : নিজস্ব
মহেশতলায় নির্মীয়মাণ আবাসনে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২২-র দেব দাস। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলাযর একটি নির্মীয়মান আবাসনে রক্তাক্ত অবস্থায় মেলে এক যুবকের দেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। এরপরই স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। এলাকাবাসীরা জানিয়েছেন, বুধবার গভীর রাতে ওই বাড়ি থেকে আর্তনাদ শুনেছিলেন তাঁরা। ভোরবেলা আবাসন থেকে মিস্ত্রি থেকে বেরতে দেখা যায়। পরে বেলার দিকে প্রোমোটাররা গিয়ে দেখেন যুবকের রক্তাক্ত দেহ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন চুরির মামলা রয়েছে।
অনুমান, চোর সন্দেহেই যুবককে বেধড়ক মারধর করা হয়। তার জেরেই মৃত্যু।