
ব্লেড দিয়ে স্ত্রী ও ছেলেকে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট চণ্ডীপুরের জামালপুরে।
জানা গিয়েছে বছর ৪০-র স্ত্রী মনোয়ারা বিবি, সাত বছরের ছেলে আনোয়ার হালদারকে খুনের পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। রবিবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভিতর থেকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে ঢোলাহাট থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মনোয়ারা ও আনোয়ারের দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবাবিরক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে।
সন্দেহ করা হচ্ছে প্রথমে স্ত্রী এবং সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত। তারপর ব্লেড দিয়ে গলা কেটে দেন দুজনের। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
