গৌড়বঙ্গে ছাত্রীকে কোপ, আত্মহত্যার চেষ্টা প্রাক্তনীর

0
278
gourbange chatri ke marar chesta kore nije suiside korar chesta
gourbange chatri ke marar chesta kore nije suiside korar chesta
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে গলায় ছুরির কোপ মেরে আত্মহত্যার চেষ্টা যুবকের। কার্যত বহরমপুরে সুতপাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে গৌড়বঙ্গে।
জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞান বিভাগে ক্লাস চলাকালীন কলেজ ক্যাম্পাসেই ম্যাথমেটিক্স বিভাগের ছাত্রী তনুশ্রী চক্রবর্তীর গলায় ছুরির কোপ বসিয়ে দেয় কলেজেরই প্রাক্তন ছাত্র অলোক মণ্ডল। এরপর নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অলোক মণ্ডল। রক্তাক্ত অবস্থায় দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবক কলেজেরই প্রাক্তনী বলে জানা গিযেে। ঠিক কি কারণে হামলা, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিনা খতিযে দেখছে পুলিশ। আক্রান্ত ছাত্রী তনুশ্রী চক্রবর্তী অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে।  ২০২২ সালের মে মাসে বহরমপুরে সুতপা চৌধুরি নামে এক ছাত্রীকে মেসের সামনে পরপর ছুরির কোপ মেরে খুন করা হয়েছিল।