বধূকে ব্ল্যাকমেল-ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

0
235
বধূর গোপন ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেল করে একাধিক বার ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক নম্বর ব্লকের গানিরাইট এলাকায়। অভিযোগ, সোমবার রাতে নিজের ঘরে শুয়ে থাকার সময়ে গোপনে বধূর আপত্তিকর ভিডিয়ো তোলেন ওই প্রতিবেশী। তার পর সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বধূকে একাধিক বার তিনি ধর্ষণ করেন বলে পুলিশকে জানিয়েছে নির্যাতিতার পরিবার।অভিযোগ, মহিলার স্বামী বাধা দিতে গেলে তাঁর গলায় ছুরি ধরেছিলেন যুবক। এর পরেই বধূ থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ।