স্ত্রী-সন্তানকে খুন বাবার 

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
স্ত্রীকে গলা টিপে খুন করার ঘটনা দেখে ফেলায় ছেলেকেও হত্যা করেছে বাবা। এমনই হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে মুম্বইয়ের কাণ্ডিভালি পূর্ব এলাকায়। ঘটনার এক দিন পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীদের সামনে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন যুবক।  তাঁর বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানিয়েছে, নিহত মহিলা বছর ৩৬-র পুষ্পা। তাঁর স্বামী শিবশঙ্কর দত্ত তাঁকে খুন করেছেন বলে অভিযোগ। সোমবার পুষ্পা এবং তাঁর আট বছরের সন্তানের দেহ উদ্ধার করা হয় তাঁদের বাড়ি থেকে। মহিলার স্বামীই লোকজন জড়ো করেন। তিনি দাবি করেছিলেন, সন্তানকে খুন করে তাঁর স্ত্রী আত্মঘাতী হয়েছেন। সেই মতো পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। কিন্তু মহিলার ময়নাতদন্ত রিপোর্ট থেকেই জানা যায়, এটি আত্মহত্যা নয়, খুনের ঘটনা। অভিযোগ, একাধিক ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন শিবশঙ্কর।
কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের জেরার মুখে অবশেষে তিনি খুনের কথা স্বীকার করে নেন।