
বেড়াতে এসে কুলতলিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, কেরলমের বাসিন্দা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে হাসপাতালে।
ঘটনায় পুলিশ আটক করেছে সাতজনকে। তাঁদের মধ্যে দু’জন নাবালক। জানা যাচ্ছে, কেরলমের বাসিন্দা ওই ব্যক্তি কুলতলিতে এসেছিলেন এক পরিচিতর বাড়িতে। কাজের সূত্রেই সানকিজাহানের বাসিন্দার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। এরপর গত মঙ্গলবার সকালে তিনি স্থানীয় একটি বাজারে যান। এলাকার রাস্তাঘাট অচেনা থাকায় ভুল করে অন্য একটি পাড়ায় ঢুকে পড়েন। এ দিকে, কেরলমের বাসিন্দা হওয়ায় বাংলা বলতে পারেননি। এরপরই অপরিচিত ওই ব্যাক্তিকে এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে গ্রামবাসীদের মনে সন্দেহ জাগে। ভাষা না বুঝতে পারার কারণে ওই ভিন রাজের ব্যক্তি নিজের পরিচয় বা উদ্দেশ্য পরিষ্কার করতে পারেননি। তখনই শুরু হয় নির্মম অত্যাচার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
তাঁরাই ওই ব্যক্তিকে ওই অবস্থায় উদ্ধার করে জয়নগর- কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
