গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিমানে বোমাতঙ্ক, নাগপুরে গ্রেফতার লেখক

    বিমানে বোমাতঙ্ক, নাগপুরে গ্রেফতার লেখক

    0
    146

    একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে সন্ত্রাসবাদ সংক্রান্ত বইয়ের লেখককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালেই নাগপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

     

    পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের গোন্ডিয়া এলাকার বাসিন্দা জগদীশ উকি বোমাতঙ্কের অন্যতম ষড়যন্ত্রী বলে অভিযোগ। জগদীশ উকি সন্ত্রাসবাদের উপর একটি বইও লিখেছেন। নাগপুর পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে চিহ্নিত করেছে তল্লাশি শুরু করেছিল। ২০২১ সালেও জগদীশ উকিকে একবার গ্রেফতার করা হয়েছিল। যদিও বিমানে ইমেলে হুমকির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। নাগপুর পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বোমা সংক্রান্ত হুমকি ইমেলগুলিতে লেখকের নাম উঠে আসার পর থেকেই তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। নাগপুর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্বেতা খেদকরের নেতৃত্বে পুলিশের একটি দল এই মামলার তদন্ত চালাচ্ছে। শুধু বিমান সংস্থাকেই নয়, বিভিন্ন সরকারি দফতরেও হুমকি ইমেল পাঠিয়েছিলেন তিনি। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রীর দফতর, রেলমন্ত্রীর দফতর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর দফতরও। অভিযুক্তকে চিহ্নিত করার পরই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

    অন্যদিকে ওই লেখক দাবি করেছেন, তাঁর কাছে সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি গোপন তথ্য রয়েছে। সেটি নিয়ে তাঁকে কথা বলার সুযোগ দেওয়া না হলে, তিনি বিক্ষোভ দেখাবেন।

    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল