নকআউটের প্লে-অফে ম্যানসিটি

0
165
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হবে,এমন সমীকরণের সামনে থেকে ক্লাব ব্রুজের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানসিটি। প্রথমার্ধের বিবর্ণ পারফরম্যান্সে বিদায়ের আশঙ্কায় পড়ে যাচ্ছিল তারা।

অবশ্য দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফে জায়গা করে নিল সিটিজেনরা।ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ রাউন্ডে ৩-১ গোলে জিতেছে ম্যানসিটি।আগের চার রাউন্ডে জয়হীন সিটি পজেশন ধরে রাখায় শুরু থেকে আধিপত্য করলেও প্রথমার্ধে গোলের জন্য ৬টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।গোলশূন্য প্রথমার্ধ কাটানোর পর মিডফিল্ডার গুন্দোয়ানকে তুলে দ্বিতীয়ার্ধের শুরুতে ফরোয়ার্ড সাভিনিয়োকে নামান গুয়ার্দিওলা। তাদের খেলার গতিও পাল্টে যায় এতে।

৫৩ মিনিটে চমৎকার গোলে দলকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকে শটে ঠিকানা খুঁজে নেন মাতেও কোভাচিচ।