ডর্টমুন্ডকে উড়িয়ে দিল ম্যানসিটি

0
83
ছবি সৌজন্যে : এক্স

ফিল ফোডেনের দুর্দান্ত জোড়া গোল এবং আর্লিং হালান্ডের সুনিপুণ ফিনিশিংয়ে ভর করে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

এর মাধ্যমে জার্মান ক্লাবটির অপরাজিত থাকার ধারাও থেমে গেল।ইতিহাদে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ম্যাচের ২২ মিনিটে তিজিয়ানি রেইন্ডার্সের থ্রু-পাসে বল পেয়ে ডর্টমুন্ড রক্ষণ ভেদ করে দারুণ কার্লিং শটে গোলের খাতা খোলেন ফোডেন।মাত্র সাত মিনিট পর জেরেমি ডকুর কাটব্যাক থেকে এক টাচেই প্রাক্তন ক্লাবের বিপক্ষে গোল করেন হালান্ড।বিরতির আগেই আরো সুযোগ তৈরি করলেও গোল ব্যবধান বাড়াতে পারেনি সিটি।তবে দ্বিতীয়ার্ধে আবারও আলো ছড়ান ফোডেন। ৫৭ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আগের মতোই নিচের-বাম কোণায় নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।পরে আক্রমণে গতি বাড়ায় ডর্টমুন্ড।৭২ মিনিটে নিচু শটে ব্যবধান কমান অ্যান্টন। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে রায়ান চেরকির ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান আবার তিন গোল করে সিটি।২০২৩-২৪ সিজনের শুরু থেকে বক্সের বাইরে থেকে ১০ গোল করেছেন ফোডেন, যা ইংলিশ ক্লাবগুলোর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

একই সঙ্গে এই ম্যাচে চ্যাম্পিয়নস লিগে নিজের ২০তম গোলের মাইলফলকও স্পর্শ করলেন তিনি।অন্যদিকে চলতি সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে হালান্ডের গোল এখন ১৮, যার কোনোটিই পেনাল্টি থেকে নয়।