
ম্যাচ শেষ হতে তখন কয়েক মূহূর্তই বাকি ছিল। ঠিক সেই সময় ম্যানচেস্টার সিটির ত্রাতা হলেন ডিফেন্ডার জন স্টোনস।
ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন তিনি।অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ফিল ফোডেনের কর্নার থেকে হেডে গোল করেন স্টোনস।তার করা শেষ মুহূর্তের গোলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সিটি। দলের অন্য গোলটি করেন জোকো ভার্দিওল। আর প্রতিপক্ষকে ঘরের মাঠে লিড এনে দিয়েছিলেন ইয়ুর্গেন লারসেন।উল্লেখ্য এবারের সিজনে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে একটিতেও হারেনি সিটি।আর সব মিলিয়ে নিজেদের ইতিহাসে একটি রেকর্ডও গড়েছে তারা। সব মিলিয়ে লিগে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে সিটিজেনরা। ২৫ জয়ের বিপরীতে ড্র ৬।উলভসের মাঠ মলিনেক্সে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যানসিটি।ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় ঘরের সমর্থকদের উল্লাসে মেতে ওঠান উলভসের ফরোয়ার্ড লারসেন। সতীর্থ নেলসন সেমেদোর মুখে খাওয়ানো ক্রসে শুধু বাঁ পাটাই লাগিয়েছেন তিনি। ২ মিনিট পরেই অবশ্য ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সিটি।
বেনার্দো সিলভার শট অবশ্য দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন উলভসের গোলরক্ষক জোসে সা। তার এমন দৃঢ়তার কয়েক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল উলভস।
