
স্ত্রী ও সাত বছরের সন্তানকে করাত দিয়ে গলা কেটে খুন করে নিজে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার আন্ডিরন হালদার পাড়ার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটিয়েছে। নিহতরা হলেন বছর ৪০ এর- সনজিৎ হালদার, মৌসুমী হালদার ও রায়হান হালদার। পুলিশের অনুমান, মঙ্গলবার রাতে সঞ্জিত হালদার নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে গলা কেটে হত্যা করেন। তারপর নিজে ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সকালের দিকে সঞ্জিতের মা বাথরুম যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পান, তাঁর ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে।
চিৎকার শুরু করেন তিনি। প্রতিবেশীরা এসে ঘরে দরজা খুলে দেখেন, সঞ্জিতের স্ত্রী ও ছেলের গলা কাটা নিথর দেহ পড়ে রয়েছে।
