চেন্নাইয়ে সাংসদের মেয়ের বিএমডব্লিউ ধাক্কায় মৃত ব্যক্তি 

0
137
Man dies after being hit by BMW of MPs daughter in Chennai
Man dies after being hit by BMW of MPs daughter in Chennai
পোর্শেকাণ্ডের পর এবার চেন্নাইয়ে রাজ্যসভার সাংসদ বিড়া মস্তান রাওয়ের মেয়ে মাধুরী রাওয়ের বিরুদ্ধে পথের ধারে শুয়ে থাকা এক ব্যক্তিকে বিএমডব্লিউ পিষে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিকে গ্রেফতার হওয়ার পর জামিন পেয়ে গিয়েছেন অভিযুক্ত। পুরো ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।অভিযোগ, সোমবার রাতে ওয়াইএসআর কংগ্রেস নেতা বিড়া মস্তান রাওয়ের কন্যা মাধুরী রাও বিএমডব্লিউ চালাচ্ছিলেন। তাঁর পাশে ছিলেন এক বান্ধবী। সেই সময় সূর্য নামের ২৪ বছরের এক শিল্পীর উপর দিয়েই তিনি গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ। চেন্নাইয়ের বসন্তনগরের এক পেভমেন্টের উপরে অপ্রকৃতিস্থ অবস্থায় শুয়েছিলেন সূর্য। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর গাড়িটিকে ঘিরে লোকের ভিড় জমে যায়। মাধুরী রাও ততক্ষণে পালিয়ে যান। এলাকাবাসীরাই সূর্যকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।অন্যদিকে, স্থানীয় বসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে গ্রেফতার করা হয় মাধুরী রাওকে। কিন্তু পরে তিনি জামিন পেয়ে যান।