স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মৃত যুবক 

0
516
Young man electrocuted while taking a bath dead
Young man electrocuted while taking a bath dead
চাষে ব্যবহৃত ডিপ টিউবওয়েলে স্নান করার সময় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় শোরগোল পরে গিয়েছে চুঁচুড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ২৪-র আকাশ সিং।
স্থানীয় সূত্রে খবর, তালডাঙা দত্ত কলোনির বাসিন্দা আকাশ স্নাতকের পর থেকে পুলিশ ও সেনা বাহিনীতে চাকরির জন্য চেষ্টা করছিলেন। সেই মতো শরীরচর্চাও শুরু করেন। বর্তমানে প্রতিদিন চুঁচুড়া ময়দান অথবা স্টেশন সংলগ্ন ধান্য গবেষণা কেন্দ্রে গিয়ে শরীর চর্চা করতেন। রবিবার সকালে ধান্য গবেষণা কেন্দ্রের ভিতরে শরীরচর্চা করতে গিয়েছিলেন তিনি। দৌড়ঝাঁপ সেরে জমিতে থাকা ডিপ টিউবওয়েলে স্নান করার সময় কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।আকাশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা তালডাঙ্গা এলাকায়।