পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন তৃণমূল কর্মী

0
168
ছবি সৌজন্যে : নিজস্ব

নিজের দলের সদস্যের সঙ্গে পরকীয়ার কথা জানতে পেরে তার সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। জানা গিয়েছে জানা গিয়েছে তৃণমূল কর্মী দীপঙ্কর দাসের স্ত্রী গোলাপীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রিপন হালদারের।

অভিযোগ বেশ কয়েকবছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। সম্প্রতি গোলাপীকে নিয়ে পালিয়ে যান রিপন। দুজনে একটি ভাড়াবাড়িতে উঠেছিলেন।

সেখানেই পুরোহিত নিয়ে হাজির হন দীপঙ্কর। এরপর নিজের স্ত্রীর সঙ্গে তৃণমূল সদস্য রিপনের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। ঘটনার জেরে রীতিমত শোরগোল পড়েছে।