
হোয়াট্সঅ্যাপে ট্র্যাফিক চালানে ক্লিক করতেই আকাউন্ট থেকে ৭০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে এক যুবকের। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বেঙ্গালুরুর সিঙ্গসান্দ্রায়।
বিপুল পরিমাণ এই টাকা খুইয়ে দিশাহারা হয়ে পড়েছেন ওই যুবক।এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই যুবক। পুলিশকে হরি জানান, হোয়াট্সঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে মেসেজ আসে। সেখানে লেখা ছিল, ট্র্যাফিক আইন লঙ্খন হয়েছে। এরপরই গাড়ির চালান নম্বরও দেওয়া হয় সেখানে। যুবক জানান, ওই মেসেজের সঙ্গে একটি ফাইল অ্যাটাচ করা ছিল। মেসেজে আরও লেখা ছিল যে, চালানের টাকা দিতে বাহন পরিবহণ অ্যাপ ডাউনলোড করতে হবে। সঙ্গে পাঠানো লিঙ্কেক্লিক করে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে। কৌতূহলবশত সেই লিঙ্কে ক্লিক করেন যুবক।
অ্যাপ ডাউনলোড হতেই একটি ওটিপি আসে। তার পরই ফোনটিকে হ্যাক করে নিয়ে সমস্ত তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে ৭০ হাজার টাকা তুলে নেওয়া হয়।








