
নকল সোনা বন্দক রেখে টাকা ধার নেওয়া নিয়ে বচসায় নন্দীগ্রামে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে জানারবাজার এলাকায় একটি খাবারের দোকান রয়েছে আশিস গুড়িয়ার।
নন্দীগ্রামের ভেটুরিয়ার বাসিন্দা শেখ রাজু নামে এক ব্যক্তি একটি সোনার আংটি বলে বন্দক দিয়ে আশিস গুড়িয়ার থেকে কিছু টাকা ধার নিয়েছিল। ধারের টাকা ফেরত চেয়ে না পাওয়ায় আশিস বুঝতে পারেন বন্ধক রাখা আংটি সোনার নয়। এরপরেই রাজু শেখকে ডেকে পাঠান। কথা বলার সময় দুজনে বচসায় জড়িয়ে পড়েন।
তখনকার মত মিটে গেলেও বৃহস্পতিবার রাতে আশিসের ক্ষতবিক্ষত দেহ দোকানের সামনে থেকে উদ্ধার হয়। আশিস গুড়িয়ার বাবার অভিযোগ শেখ রাজুই তাঁর ছেলেকে খুন করেছে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলেছেন।








