গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National তেলেঙ্গানার রাস্তায় যুবককে কুপিয়ে খুন, ভাইরাল 

    তেলেঙ্গানার রাস্তায় যুবককে কুপিয়ে খুন, ভাইরাল 

    0
    98
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    তেলেঙ্গানায় ব্যস্ত রাস্তায় যুবককে কুপিয়ে খুনের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ফিরেও দেখলেন না পথচারীরা।

    কেউ আবার কিছু ক্ষণ দাঁড়িয়ে দেখার পর পাশ কাটিয়ে চলে গেলেন। ভিডিও করলেন কেউ কেউ। কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে এলেন না। সম্প্রতি তেলেঙ্গানার হানমকোন্ডায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম রাজ কুমার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ভেঙ্কটেশ্বরলু। ওই যুবক পেশায় অটোচালক। তবে কেন তিনি ওই যুবককে খুন করলেন, তা এখনও স্পষ্ট নয়।ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় প্রাণ ভয়ে দৌড়চ্ছেন এক যুবক। পিছনে অটো নিয়ে তাড়া করেছেন একজন। এক পর্যায়ে রাস্তার ধারে অটোটি দাঁড় করিয়ে ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে এলেন অভিযুক্ত। এরপর বুকে, পেটে এলোপাথাড়ি কোপাতে শুরু করলেন। ভিডিওতেই দেখা যাচ্ছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছেন পথচারীরা। তবে কেউ সাহায্যের জন্য এগিয়ে এলেন না।যদিও খুন করে অটোয় উঠে পালানোর সময় পথচারী ও স্থানীয়েরাই ছুটে এসে অভিযুক্তের পথ আটকে দাঁড়ান। পুলিশে খবর দেওয়া হয়।

    পুলিশ আসার আগে পর্যন্ত ওই যুবককে মারধরও করেন স্থানীয়েরা। শেষমেশ তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।