স্ত্রীকে খুন, দেহাংশ ছড়ালেন ১০ কিলোমিটার এলাকা জুড়ে

0
140
ছবি সৌজন্যে : এক্স
পণের দাবিতে ঝামেলা, সেই রাগে স্ত্রীকে টুকরো টুকরো করে প্রায় ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে দিয়েছে এক যুবক। মারাত্মক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের শ্রাবস্তিতে। ইতিমধ্যেইও যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় অভিযুক্ত যুবক সইফুদ্দিন খুনের কথা স্বীকার করেছে।
পণ নিয়ে ঝামেলার জেরেই স্ত্রী সাবিনাকে প্রথম খুন করে সইফুদ্দিন। এরপর দেহ লোপাট করতে তা কেটে টুকরো টুকোর করে। প্রমাণ লোপাটের জন্য প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে কাটা দেহাংশ ছড়িয়ে দিয়েছিল সে। অন্যদিকে, দেহাংশ খুঁজে পেলেও যাতে তাকে কেউ চিনতে না পারে সেই কারণে হাত-পা এবং জামাকাপড় পুড়িয়ে দিয়েছিল সে। স্ত্রীর মুখও ক্ষতবিক্ষত করে দিয়েছিল। বর্তমানে জেল হেফাজতে হয়েছে স্ত্রীকে খুনে অভিযুক্ত সইফুদ্দিন।