
এসআইআর আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর গাছে ওই ব্যক্তিরই ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনই হাড়হিম ঘটনার সাক্ষী থেকেছে দক্ষিণ দমদম পুরসভা।
পুলিশ সূত্রে খবর, ৯ নম্বর ওয়ার্ডের আরএন গুহ রোড-র বাসিন্দা বৈদ্যনাথ হাজরা আতঙ্কে রবিবার বাড়ি থেকে চলে গিয়েছিলেন বলে দাবি তাঁর পরিবারের। এরপরই রবিবার রাত্রিবেলা এলাকা বাসিন্দারা যখন আরএন গুহ রোড থেকে হাঁটাচলা করছিলেন সেই সময়ে একটি গাছের উপরে মৃতদেহ ঝুলতে দেখতে পান। এলাকাবাসী দ্বারা সঙ্গে সঙ্গে নাগেরবাজার থানায় ফোন করা হয়। এবং নাগেরবাজার থানা পুলিশ সেই মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্ত জন্য সরকারি হাসপাতালে পাঠায়।
এদিকে, বিধাননগর পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু নগরে একটি আবাসনের সুকুমার ঘোষ নামে এক বাসিন্দা এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় দেশবন্ধুনগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।









