তৃণমূলের কারণে ‘ম্যান মেড বন্যা’ : শমীক

0
479
ছবি সৌজন্যে : নিজস্ব

চন্দ্রকোণা, বাঁকুড়া, ঘাটালের বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বন্যা বলে তৃণমূলকেই পাল্টা আক্রমণ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন তৃণমূলের মদতে নদী থেকে অবৈধভাবে বালি তোলার কারণেই বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

অবৈধভাবে নদী থেকে বোল্ডার তুলে নেওয়া হচ্ছে। নদী গতিপথ বদলাচ্ছে। এরজন্যই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে চন্দ্রকোণা, বাঁকুড়া, ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। শিলাবতী ও কেঠিয়া দুই নদীর জল বেড়ে যাওযায় মানিককুন্ডু, গোপালপুর, বাঁকা সহ বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট জলের তলায়।

অন্যদিকে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, কংসাবতী, শালী সহ বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শনিবার সকাল থেকে জলের তলায় বাঁকুড়ার বেশ কয়েকটি সেতু ও রাস্তা। সেতুর ওপর দিয়ে জল যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে যাতায়াত। কার্যত একই অবস্থা ঘাটালের।