
স্ত্রী ও দুই সন্তানকে কুড়ুল দিয়ে কুপিযে খুনের ঘটনায় স্বামীকে ফাঁসির সাজা দিয়েছে পুরুলিয়ার রঘুনাথপুর আদালত। ফাঁসির সাজা শোনার পরেই নির্বিকার দোষী গৌতম মাহাত। ২০২২-র ২৭ মার্চ পুরুলিয়ার কাশীপুরের রাঙাডি গ্রামে রাতে স্ত্রী মমতা মাহাত এবং ছেলে-মেয়ে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে গৌতম। খুনের ঘটনায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য দেন।
গ্রেফতারের পর থেকে পুলিশ হেফাজতে ছিলেন গৌতম। আগেই গৌতমকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার ফাঁসির সাজা দিয়েছেন রঘুনাথপুর মহকুমার আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রিয়জিত্ চট্টোপাধ্যায়। এদিকে ২০১৬-য হলদিয়ায় তরুণীকে ধর্ষণ এবং খুনে অভিযুক্ত-র ফাঁসি রদ করে আজীবন কারাদণ্ডের সাজা দিয়েছে হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরে হলদিয়া ডক কমপ্লেক্সের অস্থায়ী কর্মী শ্রীমন্ত তুঙ্গ-র বাড়িতে কাজ করত বছর ১৪-র নাবালিকা।
২০১৬-র ৮ অগাস্ট মেযেির মামাকে ফোন করেন শ্রীমন্ত জানান তাঁর ভাগ্নি অসুস্থ। ফাঁকা বাড়ির শৌচাগার থেকে ভাগ্নির দগ্ধ দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তদন্তে নেমে পুলিশ মযনাতদন্তের রিপোর্টে জানতে পারে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। তারপর শ্বাসরোধ করে খুন করা হয। প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে গ্রেফতার হন অভিযুক্ত শ্রীমন্ত।
