গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Top News বন্ধুদের সঙ্গে মিলে প্রেমিকাকে গণধর্ষণে যাবজ্জীবন, হীরাপুরেও

    বন্ধুদের সঙ্গে মিলে প্রেমিকাকে গণধর্ষণে যাবজ্জীবন, হীরাপুরেও

    0
    424
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গড়বেতায় বন্ধুদের সঙ্গে মিলে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে যাবজ্বীন সাজা দিয়েছে আদালত।
    ২০২০-তে স্বাধীনতা দিবসে গড়বেতার বহড়াশোলে জঙ্গলে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রেমিক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সুরজ সরেন নামে এক যুবককে গ্রেফতার করে। তাঁর সঙ্গে ছিল দশরথ মান্ডি, কিষাণ মান্ডি সহ ৪ জন। তবে অভিযুক্তদের একজন নাবালক হওয়ায় তার জুভেনাইল আদালতে বিচার চলছে। এদিকে কিশোরকে অপহরণ করে খুনের অভিযোগে ২ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। ২০২৩-র ২৬ এপ্রিল ১৪ বছরের এক কিশোরের বস্তাবন্দি দেহ উদ্ধার করে বার্নপুরের হীরাপুর থানার পুলিশ। তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। কিশোরের বন্ধু ছাড়াও তার দাদা বিটু মণ্ডল এবং তার মামা সূরজ মণ্ডলকে গ্রেফতার করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছিল। কিন্তু কয়েকজন তাদের দেখে ফেলায় খুন করে বস্তাবন্দি অবস্থায় জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল যুবকের দেহ।
    প্রায় ৩৮ জনের সাক্ষ্য নেওয়ার পর শুক্রবার তার দাদা বিটু মণ্ডল তার মামা  সূরজ মণ্ডলকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। নাবালক হওয়ায় একজনের বিচার চলছে জুভেনাইল কোর্টে।