আশঙ্কা উড়িয়ে প্রথম জয়ে ম্যান ইউ

0
9945
ছবি সৌজন্যে : এক্স

আশা আর শঙ্কার দোলাচল ম্যাচজুড়ে। শেষ পর্যন্ত জয়ের হাসি। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন হুবেন আমুরি। কিছু সময়ের জন্য পরাজয়ের দুর্ভাবনা যে তাকে পেয়ে বসেছিল, সেটা অবশ্য অস্বীকার করলেন না তিনি।

তবে সমর্থকদের কাছ থেকে বিশেষ প্রাপ্তিতে দারুণ আপ্লুত পর্তুগিজ কোচ আমুরি।ইউরোপা লিগের ম্যাচে নরওয়ের ক্লাব বুদে/গ্লিম্টকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।নিজেদের মাঠে ইউনাইটেড এগিয়ে যায় ম্যাচের প্রথম মিনিটেই। প্রতিপক্ষ গোলকিপারের বাজে ভুলকে কাজে লাগিয়ে গোল করেন আলেহান্দ্রো গার্নাচো। তবে ১৯ ও ২৩ মিনিটে দুর্দান্ত দুটি গোলে এগিয়ে যায় বুদে/গ্লিম্ট। প্রথমার্ধের শেষ দিকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান গাসমুস হয়লুন।দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি গোল আসে হয়লুনের পা থেকে। সেটিই শেষ পর্যন্ত হয়ে যায় জয়সূচক গোল।ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ হুমেন আমুরি বললেন,গোটা ম্যাচটা একটা রোলার-কোস্টার রাইডের মতো ছিল তার কাছে।আমুরির কোচিংয়ে প্রথম ম্যাচে প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই ম্যাচে জয় ধরা দিল উৎকন্ঠাময় অনেকটা সময় পেরিয়ে।পিছিয়ে পড়ার পর এক পর্যায়ে তো গালে হাত দিয়ে মাঠে বসেও পড়েছিলেন হুবেন আমুরি। তবে পর্তুগিজ কোচ পরে উল্লাসেও করেছেন দলে ঘুরে দাঁড়ানোয়।