গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ঘরের মাঠেই হারল ম্যান ইউ

    ঘরের মাঠেই হারল ম্যান ইউ

    0
    176
    ছবি সৌজন্যে : এক্স

    ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এক সপ্তাহের মধ্যেই পাল্টে গেল সব। রবিবারের ম্যানচেস্টার ডার্বি জয় এখন অতীত। ইউনাইটেড এই রবিবার ঘরের মাঠে হারল বোর্নমাউথের কাছে।

    ০-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়লো কোচ রুবেন আমোরিমের দলকে। আর হেরে দর্শকদের দোষ দিয়েছেন কোচ।ওল্ড ট্র্যাফোর্ডে তরুণ ফুটবলার ডিন হাউসেনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সফরকারীরা।পরে দ্বিতীয়ার্ধে জাস্টিন ক্লুইভার্ট ও এন্টোয়ান সেমেনিওর গোলে জয় নিয়ে ফেরে বোর্নমাউথ।পুরো ম্যাচে অধিকাংশ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণও বেশি করে স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ে তারা পুরোপুরি ব্যর্থ।দারুণ এই জয়ে এক লাফে পঞ্চম স্থানে উঠেছে বোর্নমাউথ। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। লিগে সপ্তম হারের পর ইউনাইটেড ২২ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।হারের পর সমর্থকদের ঘাড়ে দায় চাপালেন কোচ আমোরিম। তার দাবি, সমর্থকেরা চাপ তৈরি করে দিচ্ছেন ফুটবলারদের উপর। সেই চাপ সামলতে না পেরেই হেরেছে দল, স্টেডিয়াম কি চাইছে শুনলে হবে না। পেনাল্টিতে দ্বিতীয় গোল খাওয়ার পর উচিত ছিল আরও ভাল ভাবে ম্যাচের রাশ নিজেদের পায়ে নেওয়া।পরিস্থিতি কঠিন ছিল। এমন পরিস্থিতি সামলাতে শিখতে হবে। উল্লেখ্য ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বলের দখল রাখা এবং শট নেওয়ায় প্রতিপক্ষ বোর্নমাউথের চেয়ে বেশ এগিয়েই ছিল ইউনাইটেড।

    ৬০ শতাংশ বদলের দখল রেখে ২৩টি শট নিয়েছে তারা। কিন্তু ম্যাচ জেতার জন্য আসল যে কাজ সেই গোলটাই করতে পারেনি।অন্যদিকে কম সুযোগ তৈরি করেও ঠিকই বাজিমাত করেছে এ সিজনের অন্যতম চমক বোর্নমাউথ।