অরুণাচল হাসপাতালে স্ত্রী,কন্যা-সহ ৩ জনকে খুন যুবকের 

0
201
অরুণাচল প্রদেশের হাসপাতালে তরোয়াল নিয়ে ঢুকে স্ত্রী, কন্যা-সহ ৩ জনকে খুনের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।আরও সাতজন এই হামলায় গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম নিকাম সাংবিয়া। ইটানগর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সেপ্পা জেলার হাসপাতালে আচমকা এই হামলা চালিয়েছেন তিনি।প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্ম চলছিল হাসপাতালে। আচমকাই তরোয়াল নিয়ে ভিতরে ঢুকে যান ওই ব্যক্তি। পরপর আক্রমণ করতে থাকেন আশেপাশের মানুষকে। শেষে খুন করেন নিজের স্ত্রী, সন্তানকে। আরও একজনের মৃত্যু হয়েছে এই হামলায়।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিকামকে তাঁরা আটকানোর চেষ্টা করলে পুলিশ ওপরও হামলা করে সে। এর জেরে এক পুলিশকর্মী আহত হয়েছেন। অবশেষে তাঁকে ধরতে সক্ষম হয় পুলিশ। যদিও এই ঘটনার পিছনে কী কারণ ছিল তা এখনও জানতে পারেনি পুলিশ।
নিকামকে টানা জেরা করে আক্রমণ এবং খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক কোনও সমস্যার জেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল ওই ব্যক্তি।
ছবি  সৌজন্যে :  এক্স