মোদীর সফরের আগেই জঙ্গিহানা ব্রাজিলে, নিহত এক

0
140
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাজিল সফরের আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার থ্রি পাওয়ার্স প্লাজা এলাকা। বিস্ফোরণে এক জনের মৃত্যুর কথা জানিয়েছে ফেডারেল পুলিশ।
গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন। বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্টের সামনের ওই অঞ্চলে হঠাৎই দু’টি বিস্ফোরণ ঘটে। প্রাথমিক ভাবে একে জঙ্গিহানা বলেই মনে করা হচ্ছে।ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়। খালি করে ফেলা হয় আদালত চত্বর। অদূরের সচিবালয় এবং পার্লামেন্ট ভবন থেকে মন্ত্রী, সরকারি আধিকারিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জি২০ শীর্ষবৈঠকে যোগ দিতে আগামী ১৮-১৯ নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৫০ জন রাষ্ট্রনেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ওই সম্মেলনে শামিল হবেন।
তার আগে এই বিস্ফোরণের নেপথ্যে কোন গোষ্ঠী তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ।
ছবি  সৌজন্যে :  এক্স