গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ২২৫ কিমি পাড়ি দিয়ে বিজেপি অফিসে বাঁকুড়ার আলোক

    ২২৫ কিমি পাড়ি দিয়ে বিজেপি অফিসে বাঁকুড়ার আলোক

    0
    18
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মলিন পায়ে প্লাস্টিকের চপ্পল, কাঁধে লাঙল, সুদূর বাঁকুড়া থেকে ২২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিজেপি অফিসে পৌঁছেছেন আলোককুমার সিং। তিনি জানিয়েছেন, বিজেপির টিকিটে তিনি জয়লাভ করে রাজ্যের কৃষিমন্ত্রী হতে চান।
    পরনে গাঢ় নীল রঙের পাতলুন আর লাল-নীল-সাদা চেক জামা। গলায় বাঁকুড়ার গামছা। কাঁধে লাঙল। বিধাননগরে বিজেপির দফতরের গাড়িবারান্দায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভারী লাঙলটা সারাক্ষণ বইতে পারছেন না বলে মাঝেমধ্যে নামিয়ে রাখছেন বাঁশ কেটে তৈরি করা একটা স্ট্যান্ডের উপরে। সেটাও নিজেই বানিয়ে এনেছেন।
    আর লাঙলের লম্বা হাতল থেকে ঝুলছে গোটা দুয়েক প্ল্যাকার্ড। কোনওটিতে কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রিয় স্লোগান লেখা। কোনওটিতে স্বাধীনতা সংগ্রামীদের ছবি। আর সে সবের নীচেই লিখে রাখা তাঁর নিজস্ব ইচ্ছার কথা।