গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National অসমের অবৈধ খনিকাণ্ডে ম্যানেজার গ্রেফতার  

    অসমের অবৈধ খনিকাণ্ডে ম্যানেজার গ্রেফতার  

    0
    114
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    অসমের ডিমা হাসাও অবৈধ খনিকাণ্ডে ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হানান লস্কর।

    সোমবার ওই খনিতেই আটকে পড়েছিলেন ন’জন শ্রমিক। এখন পর্যন্ত এক জনের দেহ উদ্ধার করা গিয়েছে। আট জনকে উদ্ধারের চেষ্টা চলছে। তাঁরা জীবিত না মৃত, তা এখনও জানা যায়নি। বুধবার একজনের দেহ উদ্ধার করা হয়েছে ডিমা হাসাওয়ের খনি থেকে। তাঁর নাম গঙ্গাবাহাদুর শ্রেষ্ঠা। নেপালের উদয়পুর জেলা থেকে কাজ করতে এসেছিলেন। ময়নাতদন্তের পরে তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাকিদের খোঁজে এখনও দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সঙ্গে ভারতীয় নৌসেনার একটি দলও রয়েছে। অবৈধ কয়লাখনি নিয়ে রাজ্যের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে কংগ্রেস সরকার। সোমবার উমরাংসোর ওই অবৈধ খনিতে কয়লার খোঁজে নেমেছিলেন শ্রমিকেরা। কিন্তু আচমকাই ওই খনিতে হু-হু করে জল ঢুকতে শুরু করে।

    ভিতরেই আটকে পড়েন শ্রমিকেরা। শুরু হয় উদ্ধারকাজ।