গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home West Medinipur অধ্যাপক-ছাত্রছাত্রীদের কদর্য আক্রমণ মানসের, তোপ সুকান্তর

    অধ্যাপক-ছাত্রছাত্রীদের কদর্য আক্রমণ মানসের, তোপ সুকান্তর

    0
    235
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    অধ্যাপক, ছাত্রছাত্রীদের কদর্য ভাষায় আক্রমণ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের সবং সজনীকান্ত কলেজের ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েচেন সুকান্ত মজুমদার।
    সজনীকান্ত কলেজের নবীনবরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রী মানস ভুঁইয়া অধ্যাপকদের মান নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে অনুষ্ঠানের তার বক্তব্য ভিডিও করার জন্য ছাত্রছাত্রীদের প্রকাশ্যে হুমকি দিতে শোনা যায় তাঁকে। সেই ভিডিও পোস্ট করে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ডকে আগেই সার্বিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্কুল কলেজে পরিচালন সমিতির মাথায় অবাধে এই ধরণের দুষ্কৃতী উপকরণদের বসিয়ে রাখা হয়েছে যাতে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার কেড়ে নিয়ে প্রকাশ্যে ক্যাম্পাসের দখলদারি নিতে পারে তৃণমূলের লুম্পেনবাহিনী।
    সুকান্ত মজুমদার লিখেছেন অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের প্রকাশ্যে এভাবে মন্ত্রীর অসম্মান রাজ্যের শিক্ষকমহল, শিক্ষাব্রতীদের মাথা হেঁট করেছে।