৫ নম্বর স্বপ্নময় লেন – হারিয়ে যাওয়ার ঠিকানা 

0
490
Number 5 Dreamy Lane Address to get lost
Number 5 Dreamy Lane Address to get lost
প্রথম ছবিতে দর্শকদের মন জিতেছিলেন মানসী সিনহা। এবার হাত দিয়েছেন দ্বিতীয় ছবির কাজে। আসছে ৫ নম্বর স্বপ্নময় লেন। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন টলিপাড়ার এক ঝাঁক তারকা।
অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী,ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার সহ আরও অনেকে। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সুমিত সমাদ্দার একটি সুন্দর গানও লিখেছেন। এই সিনেমার মূল বিষয় বস্তু, হারিয়ে যাওয়ার ঠিকানা। মূলত একা থাকতে যে বা যাঁরা পছন্দ করেন না, চলার পথে একজন সঙ্গী বা বন্ধুকে পাশে পেতে চান তাঁদের জীবনের গল্পই বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’-এর হাত ধরে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবির শুটিং।