গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports ভিলাকে হারিয়ে তিনে ম্যান সিটি

    ভিলাকে হারিয়ে তিনে ম্যান সিটি

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স

    ম্যাচের শুরুর দিকেই দু’ দলের জালে জড়াল বল। এরপর খুব চেষ্টা করেও আর গোলের দেখা পাচ্ছিল না কেউ। ড্রয়ের পথে যখন লড়াই, শেষ সময়ে গোল করে ম্যানচেস্টার সিটিকে উল্লাসে ভাসালেন মাথেউস নুনেস। অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিগ টেবিলে তিনে উঠল পেপ গুয়ার্দিওলার দল।

    ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে চ্যাম্পিয়নরা।বের্নার্দো সিলভা সিটিকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে সমতা ফেরান মার্কাস র‍্যাশফোর্ড। পাঁচ মিনিট অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান গড়ে দেন নুনেস। সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে তার প্রথম গোল এটি।আসরে এই নিয়ে টানা তৃতীয় জয় পেল সিটি, অপরাজিত রইল টানা ছয় ম্যাচে। ঘরের মাঠে ভিলার বিপক্ষে লিগে টানা ১৫ ম্যাচ জিতল তারা।ভীষণ গুরুত্বপূর্ণ এই জয়ে সেরা পাঁচে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা কিছুটা উজ্জ্বল হলো সিটির।প্রথম মিনিটে এগিয়ে যেতে পারত ভিলা, কিন্তু বক্সে ঢুকে মার্কাস র‍্যাশফোর্ডের শট পোস্টে লেগে ফিরে আসে।সপ্তম মিনিটে গোলের দেখা পায় সিটি। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে কাটব্যাট করেন ওমার মার্মাউশ। প্রতিপক্ষের পা ছুঁয়ে যাওয়া বলে ছুটে গিয়ে শট নেন বের্নার্দো সিলভা, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ঠেকিয়ে দিলেও তার গায়ে লেগে বল জড়ায় জালে।স্বাগতিকদের এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি।

    অষ্টাদশ মিনিটে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান ইংলিশ ফরোয়ার্ড র‍্যাশফোর্ড। বক্সে রুবেন দিয়াসের চ্যালেঞ্জে ভিলার জ্যাকব র‍্যামজি পড়ে গেলে ভিএআরে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।