গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports টানা চতুর্থবার ফাইনালে ম্যানসিটি

    টানা চতুর্থবার ফাইনালে ম্যানসিটি

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    এফএ কাপের সেমিফাইনালে নাটকীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পেপ গার্দিওলার প্লেয়াররা।

    ম্যাচের শুরুতেই চমক দেখাতে চেয়েছিল সাউদাম্পটন। ১২ মিনিটে লিও সিয়েঞ্জা বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।এরপর প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়নি, কেবল গোলরক্ষক ড্যানিয়েল পেরেত্জের একটি গুরুত্বপূর্ণ সেভ নজর কাড়ে।বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সিটি। একের পর এক আক্রমণে চাপে ফেলে প্রতিপক্ষকে। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় উল্টো ৭৯ মিনিটে পিছিয়ে পড়ে তারা।ফিন এজাজের দূরপাল্লার দুর্দান্ত শটে এগিয়ে যায় সাউদাম্পটন।তবে পিছিয়ে থেকেও দমে যায়নি সিটি। মাত্র তিন মিনিট পরই সমতা ফেরান জেরেমি ডকু। তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।এরপর জয়সূচক গোলটি আসে ম্যাচের ৮৭ মিনিটে। দূর থেকে নেওয়া শক্তিশালী শটে গোল করেন নিকো গঞ্জালেস। আর এই গোলেই নিশ্চিত করে সিটির ফাইনাল যাত্রা।এই জয়ের

    ফলে ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। এখন ট্রফি জয়ের অপেক্ষায় সিটিজেনরা।