
ম্যানচেস্টার সিটিই শেষ, এরপর আর কোনো ক্লাবে কোচিং নয়,ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন পেপ গার্দিওলা। বয়স হচ্ছে, আগের মতো আর প্রাণশক্তি থাকবে না,এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন স্প্যানিশ কোচ।
তবে ভবিষ্যতে কোনো জাতীয় দলের কোচ হতে চাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন গার্দিওলা।৫৩ বছর বয়সী গার্দিওলা গত মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি রিনিউ করেছেন। দু বছর মেয়াদি সেই চুক্তির অর্থ ২০২৬ পর্যন্ত সিটিতেই থাকছেন ২০১৬ সালে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়া বার্সেলোনার প্রাক্তন কোচ।এরপর কী করবেন, সেটিই নিয়েই তারকা শেফ দানি গার্সিয়ার সঙ্গে কথা বলেছেন সিটিকে ১৫টি ট্রফি জেতানো গার্দিওলা। ইউটিউবে প্রচারিত সেই কথোপকথনের গার্দিওলা জানিয়েছেন,সিটি অধ্যায় শেষ হওয়ার পর প্রিমিয়ার লিগ তো নয়ই, অন্য কোনো ক্লাবের হয়েও ডাগআউটে দাঁড়াবেন না।তবে দূর ভবিষ্যতে কী হবে, তা নিয়ে কথা বলছেন না, তবে এতটুকু বলেছেন, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর অন্য কোনো দেশে গিয়ে এখন যা করছেন, তা করবেন না।
নতুন চুক্তি শেষেই সিটি ছাড়বেন কি না, সেটি খুলে না বললেও অবসরে কী করবেন, তা ভেবেই রেখেছেন সিটিকে টানা চারবার প্রিমিয়ার লিগ জিতিয়ে রেকর্ড গড়া কোচ।বলেছেন,এই অধ্যায়টাকে পেছনে ফেলে যেতে চান, এরপর খেলতে চান গলফ। গার্দিওলার মনে হয় ছুটি নিলে ভালোই হবে।
