এস্তেভাওকে নিতে রেকর্ড প্রস্তাব সিটির

0
165
ছবি সৌজন্যে : এক্স

ব্রাজিলিয়ান কিশোর প্রতিভা এস্তেভাওকে দলে নিতে রেকর্ড প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি।মাত্র ১৮ বছর বয়সী চেলসি তারকার জন্য সিটি নাকি প্রস্তুত ১২০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের অফার দিতে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন স্প্যানিশ দৈনিক মিডিয়া।

উল্লেখ্য ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা দীর্ঘদিন ধরে এস্তেভাওয়ের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে আসছেন। প্রিমিয়ার লিগে তার দ্রুত উত্থান, ওয়ান টু ওয়ানে অসাধারণ দক্ষতা, ড্রিবলিংয়ের সৃজনশীলতা এবং চাপের সময় প্রাপ্তবয়স্কদের মতো শান্ত উপস্থিতি তাকে আলোচনার কেন্দ্রে এনেছে।গার্দিওলার মতে, এস্তেভাও এমন এক প্রতিভা, যিনি ভবিষ্যতে সিটির আক্রমণভাগে দীর্ঘ সময় ধরে পার্থক্য গড়ে দিতে পারবেন।এস্তেভাওয়ের বর্তমান চুক্তি চেলসির সঙ্গে ২০৩৩ সাল পর্যন্ত, তবে তরুণ প্রতিভাকে ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক আগ্রহ ক্লাবকে চাপে ফেলতে পারে, এ ধারণা থেকেই সিটি দ্রুত পদক্ষেপ নিতে চাইছে।

১২০ মিলিয়ন ইউরোর সম্ভাব্য অফারটি চেলসির জন্যও একটি কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।চেলসি তাদের তরুণ তারকাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে চায়।