
কলকাতায় ফুটবল কোটিং করাবে ম্যাঞ্চেস্টার সিটি, টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে একটি মউ স্বাক্ষরিত করেছে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাবটি। এই চুক্তির ফলে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, টেকনো ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে কলকাতায় একটি ফুটবল স্কুল খুলবে ম্যান সিটি। এটাই ভারতের প্রথম ফটবল স্কুল। দক্ষিণ এশিয়ায় ম্যাঞ্চেস্টার সিটিরও প্রথম পদক্ষেপ। এদিন ম্যান সিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি জাসিও উপহার দেওয়া। ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছেন, ইংল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের আবেগের সম্পর্ক। বাংলা ফটবল ভালোবাসে। ক্রিকেট ও ভালোবাসে।
ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান তিনটি ক্লাব আছে, সেকথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে ম্যাঞ্চেস্টার সিটির তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ক্লাবের লন্ডন অফিসে এই মউ স্বাক্ষরের সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল।







