গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি

    এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স

    অ্যান্টোইন সেমেনিওয়ার দুর্দান্ত ফ্লিকে পাওয়া একমাত্র গোলেই চেলসিকে হারিয়ে এফএ কাপের ট্রফি জিতেছে ম্যানচেস্টার সিটি। চলতি সিজনে ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রাখল পেপ গুয়ার্দিওলার দল।

    ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলে জয় পায় সিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে একমাত্র গোলটি, করেন সেমেনিও।ইংল্যান্ডের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টে এটি ম্যানচেস্টার সিটির অষ্টম ট্রফি । এর আগে তারা শেষ এফএ কাপ জিতেছিল ২০২২-২৩ সিজনে।২০১৮-১৯ ও ২০২২-২৩ সিজনের পর আবারও এফএ কাপ ও লিগ কাপের ডাবল জয়ের কৃতিত্ব অর্জন করল সিটি। একই সঙ্গে ২০১৮-১৯ সিজনের পর প্রথমবার ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে তারা। যদিও প্রিমিয়ার লিগের ট্রফি এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। প্রথম ১০ মিনিটেই তিনটি শট নেয় তারা, যার দুটি ব্লক হয় এবং একটি রুখে দেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ।প্রথমার্ধের সেরা সুযোগ আসে ৪৩ মিনিটে। দুরূহ কোণ থেকে আর্লিং হলান্ডের শট দারুণ রিফ্লেক্সে রুখে দেন সানচেজ।দ্বিতীয়ার্ধের শুরুতে কাছ থেকে হেড মিস করেন সেমেনিও। এরপর কিছু সময় চেলসি ম্যাচে আধিপত্য দেখালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।৭২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সেমেনিও। হলান্ডের কাটব্যাক থেকে দারুণ ফ্লিকে বল জালে পাঠান তিনি।এরপর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল চেলসি।

    তবে এনজো ফার্নান্দেজ ও পেদ্রো নেতারা সুযোগ কাজে লাগাতে পারেননি। অন্যদিকে হলান্ড ও সেমেনিওরাও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন।