গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment মার্কিন হামলায় ক্ষোভ ইরানি অভিনেত্রীর

    মার্কিন হামলায় ক্ষোভ ইরানি অভিনেত্রীর

    0
    287
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশ্ববাসী। উদ্বিগ্ন ইরানি তারকারাও।

    নিজের মাতৃভূমি নিয়ে চিন্তিত ইরানি অভিনেত্রী মন্দানা করিমিও। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে ইউরোপে অবস্থানরত এই অভিনেত্রী এক আবেগঘন পোস্টে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মেসেজের উত্তর দিচ্ছেন , নিজেকে ঠিক দেখানোর চেষ্টা করছেন।কিন্তু তিনি ঠিক নেই। যা করছেন নিজের এবং পরিবারের জন্য। কিন্তু প্রতি মুহূর্ত উদ্বেগে কাটছে। কীভাবে ঠিক থাকবেন,যখন দেখছেন শিশুদের মৃত্যু হচ্ছে। শুধু প্যালেস্টাইন কিংবা ইরান নয়, গোটা বিশ্বেই মার্কিন হামলা চলছে, অথচ সবাই নীরব।নিজের পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত অভিনেত্রী আরও লিখেছেন, তিনি শান্ত ইউরোপের রাস্তায় হাঁটছেন, কিন্তু মনে হয় যেন ভূত। তাঁর একটা অংশ যেন এখনও ইরানেই রয়েছে,যেখানে মা, ভাই, ভাইপো, ভাইজিরা আছেন। মনে হয় পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো তাঁদের বাড়িতেই পড়বে।মান্দানা করিমি আরো লিখেছেন, তাঁকে ভুল বুঝবেন না।

    বিশ্ববাসীর প্রতি আর্জি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, তিনি সত্যিই ভালো নেই। তাই চুপ করে বসে থাকবেন না। দয়া করে প্রতিবাদ করুন। চুপ করে থাকলে মনে হবে সত্যি কিছু ভুল হচ্ছে।