গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National এলপিজি বুকিং -এ বাধ্যতামূলক ই -কেওয়াইসি 

    এলপিজি বুকিং -এ বাধ্যতামূলক ই -কেওয়াইসি 

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং ভর্তুকির অপব্যবহার ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এখন থেকে দেশের সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা ই -কেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে।

    পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে জ্বালানির উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ভর্তুকি ব্যবস্থাকে আরও স্বচ্ছ রাখা এবং বেআইনি ব্যবহার রুখতেই এই নতুন নিয়ম আনা হয়েছে।মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের আর আলাদা করে ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই ই -কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ইন্ডিয়ান অয়েল ,এইচপি বা ভারত গ্যাসের মতো সংস্থার নিজস্ব অ্যাপ ব্যবহার করেই এই যাচাই করা সম্ভব।এছাড়া আধার ফেসআরডি অ্যাপের মাধ্যমেও স্মার্টফোনে বসে বাড়িতেই পরিচয় যাচাই করা যাবে।

    যাঁদের পক্ষে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়, তাঁরা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমেও এই কাজ সারতে পারবেন।তবে মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ই -কেওয়াইসি সম্পূর্ণ না করলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের রিফিল পরিষেবা ব্যাহত হতে পারে। এমনকি ভর্তুকিও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। তাই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।