ভুয়ো ভোটার ঢুকিয়ে তালিকায় হেরফের, সরব অভিষেক

0
676
ছবি সৌজন্যে : নিজস্ব
ভুয়ো ভোটার ঢুকিয়ে তালিকায় হেরফের ঘটানো নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্র, দিল্লিতে ভুয়ো নিয়ে সরব হয়েছিলেন।
আর বৃহস্পতিবার তৃণমূলের সাধারণ সম্পাদকও একই ইস্যুতে সরব হয়েছেন। দিল্লিতে ভোটার তালিকায় বিস্তর ফারাক রয়েছে। তাঁর দাবি ৮ মাসে ৪ লাখ ভোটারের নাম ভোটারলিস্টে ঢোকানো হয়েছে। যেটা গত ১৪ বছরে হয়নি। আম আদমি পার্টি বিষয়টি ধরতে পারেনি বলেই এই ফল হয়েছে। ডায়মণ্ড হারবারের সাংসদের দাবি দিল্লিতে কোনও কোনও বিধানসভায় ২০ হাজার ভোটার কমেছে, আবার কোথাও ৩০ হাজার ভোটার হঠাৎ করেই বেড়ে গিয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভা এলাকায় ৮ মাসে বাড়তি সাড়ে ৪ লাখ নাম ভোটার লিস্টে ঢুকেছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বুধবারই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন অনলাইনে ভোটার তালিকার নাম নির্বাচন কমিশনের সাহায্য নেওয়া হচ্ছে।
ইডি-সিবিআইকে পাঠানো হচ্ছে। মহারাষ্ট্র, দিল্লির ভোটারের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।